বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২

আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতা

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ, পিরোজপুরে সাবেক ছাত্রদল নেতা এসকে আলিফ আহমেদ রাজিব। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পরে খামকাটা আশ্রায়ন প্রকল্প এলাকায় মানুষের অভাব,অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে এক আলোচনা সভা এবং প্রাথমিক ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা এসকে আলিফ আহমেদ রাজিব। তিনি বলেন এই মূহুর্তে আপনাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। একদিকে বাজারের উর্ধ্বগতি, অন্য দিকে ফ্যাসিবাদ আওয়ামী লীগের নেতারা আপনার, আমার, সকলের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। দেশের সাধারন মানুষ অসহায় হয়ে পড়ছে, অসহায় অবস্থায় দিনযাপন করছে। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আবারও বাংলাদেশকে আগামীর কর্ণধার, আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে নতুন বাংলাদেশকে। তাই এই দেশকে সাজাতে, সোনার বাংলা গড়ে তুলতে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব ইনশাআল্লাহ। এসময় উপস্থিত সকলের মাঝে সাবেক ছাত্র দলের নেতা ( ভবিষ্যৎ বিএনপি রাজনীতি’র কান্ডারী), এসকে আলিফ আহমেদ রাজিব ঔষধ বিতরণ করেন। অসহায় মানুষ গুলো ঠিক সময় মতো বন্যা, বৃষ্টির মধ্যে টাকার অভাবে প্রাথমিক ঔষধ কিনতে পারছেন না, ঔষধের দোকানেও যেতে পারছেন না। তাই সাবেক ছাত্রদলের নেতা এসকে আলিফ আহমেদ রাজিব এর আজকের এই ঔষধ বিতরণ কর্মসূচি। এসময় শেখ রাজিব আরো বলেন এই এলাকার মা, মাটি ও মানুষের প্রতি সব সময়ের জন্য আমার আন্তরিক ভালোবাসা রয়েছে। আপনাদের খালি জায়গা টুকুতে শাক সবজি চাষ করবেন, তাঁর জন্য যতটুকু সহযোগিতা করা দরকার আমি এসকে আলিফ আহমেদ রাজিব আপনাদের পাশে ছিলাম, আছি,থাকব। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park