সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ১ কেজি ১০৯ গ্রাম স্বর্ণসহ ১জনকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে বিজিবি ০৬টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে। আটক হওয়া স্বর্ণকারবারির নাম মোঃ রাশেদুল ইসলাম (২৪)। সে জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে। শনিবার (০৯ নভেম্বর) সকাল ৮ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপির এসআইপি’র সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ১ কেজি ১০৯ গ্রাম ওজনের ৬ টি স্বর্ণেরর বারসহ রাশেদুল ইসলামকে আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক শনিবার (৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ৬ টি স্বর্ণের বারসহ ওই স্বর্ণকারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত স্বর্ণের ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম। যার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। এসময় ১টি ভ্যান যার মূল্য ৮০ হাজার টাকা ও ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৮৬ হাজার ১৮৬ টাকা। বিজিবি অধিনায়ক আরো জানান, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park