বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

  • আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান হয়েছে।

এতে ক, খ এবং গ গ্রুপে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা হামদ, নাত, আযান, কিরাত, রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদেরকে মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের উপ-পরিচালক মনিরুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েল, বিচারক হিসেবে শিল্পী আব্দুল আলীম, মাওলানা বেলায়েত হোসাইন, মাওলানা আফজাল হোসেন শোয়াইব। অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করে আলোর দিশা শিল্পী গোষ্ঠীর পরিচালক মাজহারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park