সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তার হওয়া মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার মৃত জাবেদ আলীর পুত্র।

পুলিশ জানান, মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০২৩ সালে মঠবাড়িয়ায় ছোট স্ত্রী ও নিজের কন্যাকে নৃশংশ ভাবে হত্যা করে পালিয়ে যায়। আদালতে মামলা হলে আদালত তাকে দন্ডবিধি ৩০২ ধারা এর অভিযোগ প্রমানিত হলে তাকে মৃত্যুদন্ডের আদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মামলার খবর শুনে আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক ২০০৩ সাল থেকে পর্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলো। ২০১৯ সাল থেকে তার নামে ওয়ারেন্ট জারি ছিলো।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ অভিযান চালিয়ে জোড়া খুনের মামলায় ২১ বছরের পলাতক আসামী মিরাজুল হক ওরফে আব্দুল হক কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। আসামীকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসা হলেই তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park