সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরে সেনাবাহিনীর দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন মো: মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামাতের আমির মো: তাফাজ্জেল হোসাইন ফরিদ।

এসময় জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে নিহত ৫ জনের পরিবারের সদস্যরা ও আহতরা উপস্থিত ছিলেন। এসময় নিহত পরিবারের স্বজনরা তাদের কর্মক্ষম ব্যাক্তিদের উপার্জনের ব্যবস্থা করার দাবী জানান।

এসময় বক্তরারা বলেন জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুন্থানে ছাত্ররা বৈষম্য নিরোশনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুনরায় স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভারে নিহতদের স্মরণ করছি। পাশাপাশি পিরোজপুরে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন কাজ করবে।

এসময় পিরোজপুরে নিহত মো: রফিকুল ইসলাম, নিহত মো: এমদদুল হক, নিহত মো: আবু জাফর হাওলাদার, মো: মামুন খন্দকার, মো: হাফিজুল সিকদার এর পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও জেলায় আহত ৬৫ জন কে নগদ অর্থ প্রদান করে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park