বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে ‘না ‘মুদির হাতে:: মাসুদ সাঈদী

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না মুদির হাতে মন্তব্য করে পিরোজপুর-১ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন,

বাংলাদেশে আ’লীগের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিবো না আমরা। মনে রাখবেন ষড়যন্ত্র কিন্তু আ’লীগের নাম ব্যবহার করে হয়। কিন্তু ষড়যন্ত্রের সুতার নাটাই হাসিনার হাতে না, সুতার নাটাই কিন্তু মোদির হাতে আর হাসিনা তার পুতুল মাত্র। সুতারং ওই সুতার টানে নাচে যে হাসিনা ওই হাসিনার কথায় বাংলাদেশ চলবে না।

শুক্রবার (২৯ ন‌ভেম্বর ) দুপুরে পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং মাটিভাংগা ইউনিয়নের উদ্যোগে বরইবুনিয়া মাধ্যমিক বিদ‌্যালয় মা‌ঠে কর্মী সমা‌বে‌শে ইউনিয়ন জামায়া‌তের সভাপ‌তি মাওলানা এস এম আবু দাউদের সভাপ‌তি‌ত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম, মো. সাইফুল্লাহ ও মো.মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসা‌বে তি‌নি এসব কথা ব‌লেন।

এসময় তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটি ইসলাম পরিপূরক কল্যাণমূখী রাষ্ট্র গড়তে চাই, এর জন্য কিছু সৎ ও যোগ্য নাগরিক দরকার। আপনি যদি সৎ হন, যোগ্যতা না থাকে, আবার যদি যোগ্যতা না থাকে সৎ হন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না। কারন অসৎ হলে আপনি লুটপাট করে ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি বানাবেন। আমরা দেখেছি এই হাসিনা সরকারের একজন মন্ত্রীর বিদেশে কিছু বাড়ি পাওয়া গেছে। নাম তার সাইফুজ্জামান তিনি ভূমি মন্ত্রী ছিলেন, ইংল্যান্ডে তার বাড়ি পাওয়া গেছে ৬৪০টি। যে মন্ত্রীর ৬৪০ টি বাড়ি শুধু ইংল্যান্ডে সেই মন্ত্রীর গডফাদার খুনি হাসিনার বাড়ি কয়টা। এই খুনি হাসিনা কিছু দিন আগে দম্ভের সহিত বলেছিলো আমার বাড়ির কাজের লোক ৪ শত কোটি টাকা মালিক। হেলিকপ্টার ছাড়া নাকি তিনি চলে না, তাহলে তারা বাংলাদেশটাকে কি ভাবে লুটেপুটে খেয়েছে দেশের মানুষ তার স্বাক্ষী। আমরা এর জন্য বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই সৎ ও যোগ্য কিছু মানুষের মাধ্যমে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জিয়ানগর উপজেলার সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, মাটিভংগা ইউনিয়নের (সি.এ) এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park