বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩ দিন
ব্যাপি কৃষি মেলার উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ষষ্ঠি চন্দ্র রায়। কন্দাল ফসলের উন্নয়ন প্রকল্পের আওয়তায় মেলাতে উপজেলার সফল কৃষি উদ্যোক্তাদের
উৎপাদিত বিভিন্ন ফসলের ২০ টি প্রদর্শনী ষ্টল বসে। মেলাটি চলবে
আগামী ৫ই ডিসেম্বর পর্ষন্ত।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম সভাপতিত্বে
অনুষ্টিত এক সভাতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন, সমন্বয়ক হোসাইন আহমেদ ও কৃষি উদ্যোক্তা টিপু সুলতান।
সভাতে কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকদের উৎপাদিত পন্য দিয়েই এ কৃষি মেলাটি সাজানো হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত নতুন সবজি বা ফল প্রদর্শন করছে। এ মেলাতে আসা কৃষকরা যেমন নতুন সবজি বা ফল দেখে আকৃষ্ট হবেন, তেমনি একে অপরের সাথে মিলিত হয়ে জানা বোঝার মাধ্যমেই ফসলের উন্নয়ন ঘটাতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন। এর আগে কৃষকদের নিয়ে এক বর্নাঢ্য র‌্যালী ও শেষে অতিথীগন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park