বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

বাংলাদেশে বাণিজ্যে অসহযোগিতা করলে আমরা একা নয়, ভারতও ক্ষতিগ্রস্ত হবে’ সাতক্ষীরায় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্যে অসহযোগিতা করলে আমরা একা ক্ষতিগ্রস্ত হবো না, ভারতও ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী আমরা যদি ২য় ও ৩য় বৃহত্তম ব্যবসায়ীক কেন্দ্র হই ভারতের জন্য। ভারত কি আমাদের বিনা পয়সায় দেয়। টাকার বিনিময়ে দেয়। তারা গরু রপ্তানি বন্ধ করেছে। কিন্তু, আমরা গরুর মাংস খায় না? ভারত যদি রপ্তানি বন্ধ করে তাহলে তারাই ক্ষতিগ্রস্থ হবে। কারণ, এটার সাথে দুই পারের লক্ষ লক্ষ লোক জড়িত। তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রপ্তানি বন্ধ করবে বলে আমার মনে হয় না। তবে, যা হচ্ছে তা সবই রাজনৈতিক। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কখনো শুনেছেন সকল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে। আমার বয়স বেশি হয়েছে আমি দেখিও নাই। আমরা সব সময় বলি জাতীয় যে কোন সংকটকালীন সময় অথবা নির্ধারণ করতে হবে একটা পথ। সে টার সময়। আজ হোক কাল হোক রাজনীতিবিদরা দেশ চালাবেন। সে জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয় তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। একদল এক রকম বলবে, আরেক দল সেটা অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন। এটা একটা বড় অর্জন। এটা একটা উদাহরণ হয়েছে। পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি আরও বলেন, ১ হাজার ১শ’ কোটি টাকার চলমান উন্নয়নমূলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম পুরোদমে চালাতে পারবে। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে ভোমরা স্থল বন্দরের অংশীজনের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা ড.সাখাওয়াত হোসেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park