সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় পায়ুপথে দুটি স্বর্ণের বার রেখে ভারতে পাচারের সময় এক যুবককে আটক করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:

পায়ুপথে দুটি স্বর্ণের বার রেখে ভারতে পাচারের সময় এক যুবককে আটক করেছে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা।
আজ রবিবার ভোররাতে সাতক্ষীরা সদরের হরিশপুর এলাকায় এআটকের ঘটনা ঘটে। আটককৃতের নাম আল আমিন (২৫)। সে ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজিবি’র অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় হরিশপুর এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। এমন সংবাদ ভিত্তিতে ব্যাটালিয়নের ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল হরিশপুর কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল ওই স্থানে হরিশপুর পাকা রাস্তা হতে পায়ে হেঁটে নিজ বাড়ীর উদ্দেশ্যে গমনকালে সন্দেহজনকভাবে মোঃ আল আমিন নামের এক যুবককে আটক করে। এসময় আটককৃত যুবকের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তার পায়ুপথে স্বর্ণের বার রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে ঔষধ প্রয়োগ করে তার পায়ু পথ হতে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২শ ৩৩ গ্রাম। যার মূল্য ২৭ লক্ষ ৪৪ হাজার ৩শ চার টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগত ৪ হাজার টাকা উদ্ধার করাহয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park