সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফুলবাড়ী ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও শিবনগর ইউনিয়নের প্রধান শিক্ষিকার পদত্যাগ চেয়ে মানববন্ধন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

মোঃ ইদ্রিস আলী
স্টাফ রিপোর্টার:

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবৈধ লেনদেনের মাধ্যমে স্কুলের জমি কতিপয় পরিবারের মাঝের ছেড়ে দেওয়ার ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সাড়ে ৩ টায় সময় শিবনগর এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এলাকাবাসীর ব্যানারে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান ও ৭ নং শিবনগর ইউনিয়নের প্রধান শিক্ষিকা মোছা: কাওছার জাহান কাকলির
পদত্যাগ চেয়ে
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতাংশ দানকৃত জমি আছে। ১০০ শতাংশ জমি স্কুল সিমানা প্রাচীর এর মধ্যে থাকার কথা। কিন্তু বেশ কয়েক মাস আগে গোটা স্কুল সিমানা, সিমানা প্রাচীর দিয়ে ঘেরা হয়। কিন্তু প্রকৃত পক্ষে সিমানা প্রাচীরের মধ্যে স্কুলের দানকৃত ১০০ শতাংশ জমি নাই। সিমানা প্রাচীর করার সময় অত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আতিকুর রহমানের যোগসাজসে স্কুলের পাশ্ববর্তী কতিপয় পরিবারের নিকট হতে অবৈধ লেনদেনের মাধ্যমে ৫ শতক হইতে ৮ শতক এর মতো জমি ছেড়ে দিয়ে স্কুলের সিমান প্রাচীর নির্মান করা হয়। আমরা এলাকাবাসী বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও স্কুলের প্রধান শিক্ষিকা মোছা: কাওছার জাহান কাকলি
ও ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কোনো প্রকার কর্ণপাত না করিয়া সিমানা প্রাচীর করার অনুমতি প্রদান করে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্কুল উন্নয়নের জন্য অনেক ধরনের অনুদান আসে কিন্তু সেই অনুদানের অর্থগুলো উন্নয়নের কাজে ব্যবহার না করে শিক্ষা অফিসের কর্মকর্তাগণ ও স্কুলের প্রধান শিক্ষিকা মোছা. কাওছার জাহান কাকলির ভাগবাটোয়ারা করে লোপাট করে। বর্তমান ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. আতিকুর রহমানের ৭ নং শিবনগর ইউনিয়নে শশুরবাড়ী উনি বিগত ৮ বছর যাবত অত্রউপজেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে চাকরিরত আছেন। দীর্ঘদিন অত্র উপজেলায় চাকরিরত থাকায় ও অত্র উপজেলা শশুরবাড়ী ও আওয়ামীমনা হওয়ায় নিরভয়ে একের পরে এক অনিয়ম দূর্নীতি কার্যকলাপের সাথে লিপ্ত হন।
শিবনগর এলাকার সচেতন নাগরিক সমাজ পদত্যাগ ও ন্যায় বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park