সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মহানগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ -ক্র্যাবের অনুষ্ঠানে ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

মহানগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) বিকাল ০৩:৩০ ঘটিকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ক্র্যাব সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ক্র্যাব একসঙ্গে কাজ করে। পারস্পরিক সহযোগিতা ব্যতীত কারো পক্ষেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ নগরবাসীকে নতুন করে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই-আগস্ট এর ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় তখন ঢাকাবাসীর জীবন এবং সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি আশ্বস্ত করতে চাই আমার সহকর্মী ও আপনাদের সহযোগিতা নিয়ে ঢাকাবাসীর জান-মালের হেফাজত করে করে যাব। আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় ঢাকাবাসী জমায়েত হবেন এবং আমি আশা করি সবাই আনন্দের সাথে ও নিরাপদ ভাবে এই দিনগুলো উদযাপন করবেন। অনুষ্ঠানগুলোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

পরে ডিএপি কমিশনার ক্র্যাব সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট এবং সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কারের ক্রেস্ট প্রদান করেন।

অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ ক্র্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park