সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নদীতে ডিঙ্গি চালাতে গিয়ে দুই শিশুর করুন মৃত্যু।

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২২ বার পঠিত

মো:ইদ্রিস আলী
স্টাফ রিপোর্টার:

ডিঙ্গি নৌকা চালাতে গিয়ে চয়ন (৭) ও আবির (৬) নামে দুই শিশু নদীর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জউপজেলার, বারবাজার হাসিলবাগ গ্রামের ভৈরব নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত চয়ন ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং আবির একই গ্রামের আবু সালেহের ছেলে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শিশু চয়ন ও আবির দুই বন্ধু মিলে দুপুরে গ্রামের ভৈরব নদীতে ডিঙ্গি নৌকা চালাতে যায়। এ সময় ডিঙ্গি নৌকা উল্টে তারা পানিতে পড়ে। এদিকে বিকাল পেরিয়ে গেলেও শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদেরকে খোজাখুজি শুরু করেন। সন্ধ্যার আগে এক প্রতিবন্ধী কিশোর শিশু দুটি নদীর দিকে গেছে বলে ইঙ্গিত করে। এ সময় লোকজন নদী পাড়ে গিয়ে তাদের জুতা দেখে নিশ্চিত হয় শিশু দু’টি নদীতে ডুবে যেতে পারে। তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদীতে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park