সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে জান্নাতুল ফেরদাউস (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্বামী মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী।রোববার (২৯ ডিসেম্বর) রাতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ফেরদাউস বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার মেয়ে। নিহতের মা পারভীন বেগমের অভিযোগ তার মেয়েকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। তিনি জানান, আড়াই বছর আগে তার মেয়ের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় জামাতার পরিবারের চাহিদা মতো যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবিতে মারধরসহ পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

স্থানীয়রা জানান, রোববার রাতে তাকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park