সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলা ছাত্রদল এর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মো:মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে কলাপাড়া উপজেলা ছাত্রদল।

উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার ও সদস্য সচিব মো: আমিরুল ইসলাম ফাহিম, কলাপাড়া পৌর ছাত্রদলের আহবায়ক মো: তৌহিদুল ইসলাম শাকিব, সদস্য সচিব সিকদার মো: জুয়েল ইকবাল এবং সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদল আহবায়ক মো: আতিকুল ইসলাম দিপু ও সদস্য সচিব মো: সাইমুন রহমান ইসমাইল এর নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি দলীয় কার্য্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর শহীদ মিনার চত্বর মাঠে গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আমিরুল ইসলাম ফাহিমের সঞ্চালনায়
আজ বুধবার বিকেলে কলাপাড়া উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে পৌর শহীদ মিনার চত্বর মাঠে অনুষ্ঠিত র‍্যালি এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দক্ষিণ জনপদের মাটি ও মানুষের নেতা জননেতা, আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,স্বাধীনতার পরে ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় শহীদমিনারে তৎকালীন ছাত্রলীগের নেতা কর্মীরা মেয়েদের লাঞ্ছিত করেছিলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে এবং দেশের ভিতরে একটা অস্থির অবস্থা তৈরী করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। তাই ১৯৭৯ সালের এ-ই দিনে শিক্ষা, ঐক্য, প্রগতি এই মূলমন্ত্রকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে একটি জনবান্ধন ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন, এবং এ-ই ছাত্রদল প্রতিষ্ঠিত করেছিলেন।
৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদলের বিশেষ ভূমিকা পালন এবং ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদলের ভূমিকা র প্রশংসা করে বলেন, যেখানেই অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারীতা সেখানেই ছাত্রদল প্রতিবাদী ভূমিকা পালন করে।
এ সময় প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কমলমতি ছাত্রদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পূনরুদ্ধার করা হয়েছে , কিন্তু এখনো দেশ স্বাধীন হয়নি, এখনো আওয়ামী দুঃশাসন বিভিন্নভাবে পায়ে তারা করতেছে, আমরা সব সময় প্রস্তুত থাকবো,সকল ছাত্রদল নেতা কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে হবে যাতে ছাত্রদের এ অর্জন কখনো বৃথা না যায়।
সভায় আরও বক্তব্য রাখেন
কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাফর উজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এ্যাড:হাফিজুর রহমান চুন্নু তালুকদার। পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক, সাধারণ সম্পাদক মো: মুসা তাওহীদ নান্নু মুন্সী। সাবেক ছাত্রদল সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জাকির হোসেন বাদল মৃধা।উপজেলা ছাত্রদল আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব মো: আমিরুল ইসলাম ফাহিম, পৌর ছাত্রদলের আহবায়ক মো: তৌহিদুল ইসলাম শাকিব, কলেজ ছাত্রদল আহবায়ক মো: আতিকুল ইসলাম দিপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park