শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

চুরি করতে এসে টাকা, গয়না না পেয়ে বাড়ির কর্ত্রীকে চুমু দিয়ে পালিয়ে গেল চোর

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক:

পুলিশ জানিয়েছে, মহিলার মুখ বেঁধে দেওয়ার পর তাঁর কাছে গয়না, টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে চোর। কিন্তু মহিলা জানিয়ে দেন, কোনও কিছুই তাঁর কাছে নেই।

পুলিশ সূত্রে খবর, গত ৩ জানুয়ারি রাতের অন্ধকারে মালাডে একটি বাড়িতে চোর ঢোকে। বাড়িতে তখন একাই ছিলেন মহিলা। ঘরে ঢুকেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় চোর। মহিলা তখন ঘুমোচ্ছিলেন। ঘরের ভিতরে খুটখাট শব্দে ঘুম ভাঙতেই দেখেন সামনে একটি আবছায়া মূর্তি দাঁড়িয়ে। ভয়ে চিৎকার করার চেষ্টা করতেই কাপড় দিয়ে তাঁর মুখ শক্ত করে বেঁধে দেয় চোর।

পুলিশ জানিয়েছে, মহিলার মুখ বেঁধে দেওয়ার পর তাঁর কাছে গয়না, টাকা, মোবাইল ফোন এবং এটিএম কার্ড দাবি করে চোর। কিন্তু মহিলা জানিয়ে দেন, কোনও কিছুই তাঁর কাছে নেই। চুরি করতে এসে মূল্যবান কোনও কিছু না পেয়ে হতাশ হয় সে। তার পর আচমকাই মহিলাকে চুম্বন করে দরজা খুলে চম্পট দেয়। চোরের এই কীর্তিতে হতভম্ব হয়ে যান মহিলা। পরদিন তিনি পুলিশের দ্বারস্থ হন। গোটা ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত আর কেউ নন, মহিলারই এক প্রতিবেশী যুবক। তাঁর কোনও অপরাধের রেকর্ড নেই। পরিবারের সঙ্গে থাকেন। কর্মহীন। যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করতেই গিয়েছিলেন, না কি অন্য কোনও উদ্দেশ্য ছিল তাঁর, তা খতিয়ে দেখছে পুলিশ। যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ডাকাতির চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park