সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও বাড়ানোর নির্দেশ দিলেন আইজিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২১৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও বাড়াতে পেশাদারত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেছেন।

তিনি আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে এ নির্দেশ দেন।

আইজিপি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য ধৈর্য ধরে শোনেন এবং পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখায় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

সভায় জানানো হয়েছে যে, বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার পুলিশ ও তাদের পরিবারের সদস্য চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রতিদিন গড়ে দেড় হাজার পুলিশ সদস্য প্যাথলজিক্যাল রিপোর্ট গ্রহণ করেন। এছাড়া, গত বছর চক্ষু বিভাগে ৭১২টি অপারেশন এবং অন্যান্য বিভাগে ৬ হাজার ৪৬৭টি অপারেশন সাফল্যের সথে সম্পন্ন হয়েছে।

আইজিপি হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা গ্রহণ প্রক্রিয়া (রেজিস্ট্রেশন, ওপিডি, কনসালটেশন, মেডিসিন স্টোর, রিপোর্ট ডেলিভারি ইত্যাদি), ইমার্জেন্সি বিভাগ, রেডিওলজি ও ইমেজিং, আইসিইউ, ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবা গ্রহিতা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সেবা গ্রহণ প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ডা. মোঃ এমদাদুল হক এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম মোঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park