সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ইন্দুরকানীতে রাস্তা কেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তাকেটে ৩৫ পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এক আ’লীগ নেতা। জানা যায়, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের ওয়ার্ড আ’লীগ নেতা আব্দুল করিম জোর করে চলাচলের রাস্তা কেটে ৩ বছর ধরে ৩৫টি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উত্তর ভবানীপুরে
ভুক্তভোগী পরিবারগুলো ওই আ’লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন। মানববন্ধরে উপস্থিত ছিলেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম, জামায়াত নেতা শাহারুল আলম, বিএনপি নেতা ইব্রাহিম মাতুব্বর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইন্দুরকানী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, “আমি প্রায় ৫০ বছর ধরে এই রাস্তাটি দিয়ে লোকজনকে চলাচল করতে দেখছি। কিন্তু বিগত সরকারদলীয় নেতা আব্দুল করিম নিজের প্রভাব খাটিয়ে রাস্তাটির একটি অংশ দাবি করে তা বন্ধ করে দেন।”
ভুক্তভোগী আঃ রশিদ সেখ জানান, আমাদের বাপ-দাদার আমল থেকে এই রাস্তা আমাদের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু করিম মিয়া জোর করে এটি বন্ধ করে দিয়েছে। রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে আছি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, কোনো অসুস্থ ব্যক্তিকে ডাক্তারখানায় নিতে পারি না। কেউ মারা গেলে তাকে জানাজা পড়াতেও সমস্যা হয়।
স্থানীয় বাসিন্দা আমজেদ আলী সেখ বলেন, গত বর্ষার সময় আমাদের এক বাড়ির মানুষ মারা গেলে জানাজায় ইমাম আনতে কলাগাছের ভেলা বানিয়ে যেতে হয়েছিল। করিম মিয়ার ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।আরেক ভুক্তভোগী রওশন আরা বেগম বলেন, এটি শত বছরের পুরনো রাস্তা। করিম মিয়া দলীয় প্রভাব খাটিয়ে রাস্তা কেটে ফেলেছেন। আমরা চাই, এই রাস্তা পুণঃনির্মাণ করা হোক। তাই আমরা সবাই মিলে মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি জানিয়েছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park