সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে এফবিআই এর প্রতিনিধি দলের সিটিটিসি কার্যালয় পরিদর্শন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সিটিটিসির সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি প্রতিনিধিদল।

আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) এফবিআই এর লিগ্যাল অ্যাটাশে সোহেল দাউদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে যুগ্ম পুলিশ কমিশনার, সিটিটিসি মোঃ ছালেহ উদ্দিনসহ সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এফবিআই এর প্রতিনিধি দল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park