সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

২২টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী লালনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টন এলাকা থেকে ২২টি মামলার আসামি, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী মোঃ লালন (৩৪) কে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে পল্টন মডেল থানার এরশাদ গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পল্টন থানা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৪ সন্ধ্যায় পল্টন থানার শহীদ মতিউর পার্ক এলাকায় জনৈক মোঃ জামালের উপর গ্রেফতারকৃত লালন ও তার সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে এবং জামালের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ১৭ হাজার তিনশত টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ২০২৪ জানুয়ারি তারিখে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। মামলাটি তদন্তকালে ভিকটিমের জবানবন্দি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পল্টন মডেল থানার বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেট সংলগ্ন এরশাদ গলিতে অভিযান পরিচালনা করে লালনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত লালন একজন পেশাদার মাদক কারবারি ও ছিনতাইকারী। পল্টন মডেল থানা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রয় ও অসংখ্য ছিনতাইয়ের ঘটনার সাথে সে ও তার সহযোগীরা জড়িত। লালনের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানা, মতিঝিল থানা, মুগদা থানা ও ডেমরা থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের মোট ২২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত লালনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও লালনের সহযোগী অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park