সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আওয়ামীলীগ কখনো স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: যুবদল সাধারণ সম্পাদক নয়ন

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

আওয়ামী লীগ কখনো স্বাধীনতার স্বপক্ষের ছিল না, ছিল পলাতক শক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, দেশের স্বাধীনতার ঊষালগ্নে যখন যুদ্ধ শুরু হয়, তখনও তারা পালিয়ে গিয়েছিল এবং ’২৪-এর আন্দোলনেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

সোমবার (২৭ জানুয়ারী) ভোলা জেলার চরফ্যাশনবাসীর পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ক্ষমতার অপব্যবহার করলে পালিয়ে যেতে হয়। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছে, তাই তাকে পালাতে হয়েছে। গত সংসদে অর্ধেক দখলে ছিল শেখ পরিবারের। ক্ষমতার দখলদারি সব শেখ পালিয়েছে।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন, এটা বিএনপির ইচ্ছার বাইরে নয়। বিএনপি তো আগেই ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। সংস্কার অবশ্যই বিএনপি চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে যুবদল সাধারণ সম্পাদক বলেন, সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার এলেই দেশের প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে। দেশ পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

নেতাকর্মীদের উদ্দেশে নয়ন বলেন, আপনারা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, ঠিক সেইভাবে এখন জনগণের পাশে দাঁড়ান, জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। বিএনপি বাংলাদেশের জনগণের দল, বিএনপির মূল শক্তি জনগণ। বিএনপি গণমানুষের দল।

নয়ন বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ও দেশের জনগণের চাহিদা মেটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে মানবিক বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে।

যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে। আমরাও সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে। কিন্তু জনগণ সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছে না। এই সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।

বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে কেউ ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। বাংলাদেশের মানুষের চাওয়া একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, গত ১৫ বছরে আন্দোলন সংগ্রামে স্বৈরাচার আওয়ামী সরকার আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম, খুন ও হত্যা করেছে। ছাত্র-জনতার ফ্যাসিস্ট আওয়ামী সরকার গণঅভ্যুত্থানেও এই আমাদের অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে। এরপরও এই ফ্যাসিস্টের দোসররা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

চরফ্যাশনের জনগণ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, মানুষের দোয়া, ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা ও সমর্থন নিয়ে তিনি বেঁচে থাকতে চান। জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হয়ে কাটাতে চান সারাটা জীবন। গড়ে তুলতে চান শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, শিল্প, কৃষি ও মৎসতে সমৃদ্ধ আধুনিকতার ছোঁয়ায় অনন্য এক নতুন জনপদ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park