বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ, স্কুলে তালা ঝুলানোর হুমকি কৃষকদল নেতার

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে এক কৃষকদল নেতার বিরুদ্ধে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী প্রধান শিক্ষক। 

অভিযুক্ত জালাল উদ্দিন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চাপালি গ্রামের আব্দুল মজিদের ছেলে।

লিখিত অভিযোগে প্রধান শিক্ষক উল্লেখ করেছেন, প্রধান শিক্ষক হিসেবে স্কুলের কাজে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। এ সময় ৭ম শ্রেণিতে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর অভিভাবক মো: আনোয়ার হোসেন ছেলের ভর্তির বিষয়ে আপনার সাথে কথা বলে চলে যায়। আপনার সাথে ভর্তির বিষয় ও প্রয়োজনীয় কাজ শেষে বেলা ১২ টার সময় অফিসের নিচে নামলে জালাল ও জাহিদসহ ৫/৬ জন ভর্তির বিষয়ে আমার কাছে জানতে চাই। আমি তাদেরকে বলি ভর্তির বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তখন তারা উত্তেজিত স্বরে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আজকের মধ্যে ভর্তি করে না নিলে, তুই কি করে স্কুলে আসিস দেখে নেব। কাল থেকে স্কুলে তালা ঝুলবে। 

এদিকে গতকাল (২৬ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে গিয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ রয়েছে উপজেলা কৃষকদলের এই যুগ্ম আহবায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে মৌখিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার। 

এ বিষয়ে প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ইউএনও স্যারের সামনে ওই ছাত্রের অভিভাবক, জালাল ও জাহিদসহ ৩/৪ জন ভর্তি করানোর জন্য বলে। তখন ইউএনও স্যার আমাকে বলে আইনগতভাবে যেটা হয় সেটা করবেন। তখন তারা ইউএনও স্যারের সামনে আমাকে বলে, স্যার ভর্তিটা করিয়ে নেন তা নাহলে এরপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো। এরপর ইউএনও স্যারের অফিস থেকে বের হয়ে আসার পর উপজেলা চত্বরে প্রায় ৫০/৬০ জন মানুষের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে জালাল ও জাহিদ নামের দুই ব্যক্তি। সে ভাষা মুখে আনা সম্ভব না।

তিনি আরো বলেন, সরকারি স্কুলে ভর্তি করতে কোন অতিরিক্ত টাকা নেওয়া হয় না। এমন অভিযোগ একদমই মিথ্যা ও ভিত্তিহীন।অভিযুক্ত উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন প্রথমে প্রধান শিক্ষকের সাথে কথা বলার বিষয়টি অস্বীকার করেন। এরপর তার বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়ার কথা বললে তিনি বলেন, প্রধান শিক্ষক ভর্তির বিষয়ে এক অভিভাবকের কাছে ২০ হাজার টাকা চেয়েছে। সে বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। এছাড়া আর কিছু না। তিনি প্রধান শিক্ষককে বলেছেন, আওয়ামী লীগ আমলে যেভাবে স্কুল চালিয়েছেন সেভাবে আর চালানো যাবে না। এখন অন্যভাবে চালাতে হবে।  
 
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park