বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আকরাম হোসেন (২০), ২। মো: জাহিদুল হাসান ওরফে জাহিদ (২৫), ৩। মো: মিরাজ (১৯), ৪। মো: রাহাত আহম্মেদ ওরফে বাদশা (৪০), ৫। মো: সাগর (২৮), ৬। মো: শাহিন (২৫), ৭। মো: তাজু ইসলাম (২২), ৮। হাবিব (৩১), ৯। শাকিল (২০), ১০। শরীফ হাওলাদার (২১), ১১। মেহেদী হাসান (২২), ১২। আরিফুর রশোন (২০), ১৩। মো: ফরহাদ হোসেন (১৯), ১৪। জহিরুল ইসলাম (২১) ও ১৫। মো: আরিফ (২৪)।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, বসিলা ৪০ ফিট ও নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বিশেষ অভিযানে ১৫ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর এলাকার পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিভিন্ন ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park