সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রংপুরের কাউনিয়ায় পুত্রবধুঁকে ধর্ষণ চেষ্টা মামলায় শশুর আটক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

রংপুরের কাউনিয়ায় স্বীয় পুত্রবধুঁকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শশুরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গত রোববার (২৬ জানুয়ারী) রাত অনুমান ১১টার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

থানাপুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা গ্রামের নামাচর এলাকার মৃত কেন্দু শেখের ছেলে মো. আব্দুস সালাম তার ছেলে আলমগীর হোসেনের স্ত্রীকে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার রাতে তার ছেলে বাড়িতে না থাকায় শশুর আব্দুস সালাম পুত্রবধুঁর ঘরে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ভুক্তভোগী পুত্রবধুঁর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে শশ্বর আব্দুস সালামকে আটক করে জরুরী সেবা ৯৯৯ এ কল দেয়। এরপর পুলিশ সোমবার সকালে এসে জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত আব্দুস সালামের বিরুদ্ধে ছেলে মো. আলমগীর হোসেন তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিমকে থানায় নিয়ে আসে। আলমগীর হোসেন বাদী হয়ে তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে আসামি আব্দুস সালামকে সোপর্দ এবং পুত্রবধুঁর জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park