
নিজস্ব প্রতিবেদকঃ
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব,মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা নেতৃত্বে এসআই(নিঃ)/পিন্টু লাল দাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
২৯/০১/২৫ খ্রি: তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা গ্রামস্থ আমরাতলা নামক তিন রাস্তার মোড়ে কাঁচা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ শাহিন মোল্লাকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন।
আসামি শাহীন মোল্লার বাড়ি কুমিরা (বাবুর পুকুর পাড়)।
থানা-পাটকেলঘাটা, জেলা সাতক্ষীরা।
আসামি শাহীন মোল্লা, মোঃ আজিজ মোল্লার ছেলে।
আসামিকে গ্রেফতারের সময় তার কাছে
৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।পরবর্তীতে উল্লেখিত ঘটনায় পাটকেলঘাটা থানা, সাতক্ষীরায় মামলা দায়ের করা হয়েছে।