বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

৪৩০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৩০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি আমানুল্লাহ (৪৫)কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।

বুধবার (২৯ জানুয়ারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:১৫ ঘটিকায় মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ডিবি-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানার নেতৃত্বে একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মালিবাগ সোহাগ বাস কাউন্টারের সামনে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল ০৫:১৫ ঘটিকায় ডিবির টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আমানুল্লাহকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতরে লুকায়িত ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আমানুল্লাহ দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার পাশাপাশি অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময়ে ইয়াবা ক্রয় বিক্রয় করে। আজ সে বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ইয়াবা নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park