সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কলেজ ছাত্র মিনহাজ হত্যা মামলায় কিং মাহফুজ সহ ০৫ জনকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

যাত্রাবাড়ীর দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় কিং মাহফুজসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিবি।

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যার চাঞ্চল্যকর ঘটনায় রুজুকৃত মামলায় এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারি বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১।মাহফুজ ওরফে মোঃ মাহফুজ সরকার (২২), ০২। মোঃ জাহিদুল ভুঁইয়া শাওন (২৭), ৩। মোঃ সাব্বির সরকার (১৮), ৪। মোঃ আশিক (২২) ও ৫। মোঃ সোহান মিয়া (১৯)।

৩১ জানুয়ারি ২০২৫খ্রি. পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।
ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে জানা যায়, নিহত মিনহাজুল যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থিত দনিয়া কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। গত ২৬ জানুয়ারি দনিয়া কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মিনহাজুলের সাথে মাহফুজ ওরফে কিং মাহফুজসহ অন্য আসামিদের তর্কবিতর্ক হয়। পরে ২৮ জানুয়ারি বিকেলে মিনহাজ ও তার বন্ধু আহাদ দনিয়া কলেজের সামনে গেলে সেখানে কিং মাহফুজসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে সুইচ গিয়ার, চাকু, চাপাতি, রাম দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মিনহাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত মিনহাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত মিনহাজুলের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ‘কিং মাহফুজ’সহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে যাত্রবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর ৩১ জানুয়ারি ২০২৫খ্রি. পটুয়াখালী সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটুয়াখালী জেলা পুলিশের সহযোগিতায় মিনহাজ হত্যা মামলায় জড়িত কিং মাহফুজ গ্রুপের প্রধান এবং এজাহারভুক্ত ১নং আসামি কিং মাহফুজ ওরফে মোঃ মাহফুজ সরকার, এজাহারভুক্ত ২নং আসামি মোঃ জাহিদুল ভুঁইয়া শাওনসহ মোঃ সাব্বির সরকার, মোঃ আশিক ও সোহান মিয়াকে গ্রেফতার করে ডিবি ওয়ারী জোনাল টিম।
ডিবি-ওয়ারি বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃরা ভিকটিম মিনহাজকে পূর্ব শক্রতার জের ধরে হত্যা করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উল্লেখ্য, উক্ত ঘটনায় আরো দুইজন আসামিকে ইতোমধ্যে থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park