বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক হত্যা মামলার মূল আসামি গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্কঃ

পল্টনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাইভেটকার চালক সাজু মিয়া হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল আসামি রোকন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি।

রাজধানীর পল্টনে বিজয়নগর বটতলা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জনৈক প্রাইভেটকার চালক সাজু মিয়া হত্যার ঘটনার মূল আসামি রোকন মিয়াকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ।
০১ ফ্রেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন কাঁটাবিল চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রোকন মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ২০২৫খ্রি. পল্টন থানাধীন বিজয়নগর বটতলা এলাকায় কতিপয় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জনৈক প্রাইভেটকার চালক মোহাম্মদ সাজু মিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশের পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে ডিবি।
অতঃপর আজ ১ ফ্রেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১.৩০ ঘটিকায় কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন কাঁটাবিল চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রোকন মিয়াকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
এসময় তার হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোকন হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে তার সাথে থাকা আসিফুজ্জামান লিসান, মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ সজীবকে নিয়ে ছিনতাইয়ের উদ্দেশে সুইচ গিয়ার চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মোহাম্মদ সাজুকে হত্যা করে তার কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক অজ্ঞাত ব্যবসায়ীর নিকট বিক্রি করে। পরবর্তীতে রোকন মিয়াকে সাথে নিয়ে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে হত্যাকান্ডে ব্যবহৃত সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park