বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

র‍্যাব-১০ এর অভিযানে কেরানীগঞ্জ হতে ৮৩ কেজি গাজা সহ গ্রেফতার ০৬।

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৩ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব১০। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ।

০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মধ্য রাত আনুমানিক ০১:২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কদমতলী চৌরাস্তার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি প্রাইভেটকারে করে মাদক বহনকালে আনুমানিক ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা মূল্যমানের ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো. আক্তার হোসেন (৩৩), পিতা-মা. রুপ মিয়া, সাং-কৃষ্ণপুর, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা ও ২। মো. কবির হোসেন (৪০), পিতা-মো. বাবুল মিয়া, সাং-মাঝিগাছা, থানা-কোতয়ালি, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

এছাড়া একই তারিখ ভোর রাত আনুমানিক ০৩:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি মাইক্রোবাসে করে মাদক বহনকালে আনুমানিক ৯,৯০,০০০/- (নয় লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ৩৩ (তেত্রিশ) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো. এমরান @ সুমন (৩০), পিতা-মো. এমদাদুল হক, সাং- দাউদপুর টাং রোড চৌধুরী বাড়ী, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ২। মো. মোস্তফা @ সুমন (৩৪), পিতা-মো. তৈয়ব আলী, সাং-তুলাবাড়ীয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী, ৩। মো. মেহেদী হাওলাদার (২১), পিতা-মো. এনামুল হাওলাদার, সাং-চরগদনাপুর থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর ও ৪। মোছা. রহিমা আক্তার (৩৪), স্বামী-মো. হালিম শেখ, সাং-উত্তরফুলাতা, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park