সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ , ঘন কুয়াশায় স্কুল খোলা, সন্তানের নিরাপত্তা ও অসুস্থতার আশঙ্কায় অভিভাবকরা।

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপে এবং ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। ভোরের আলো কখনো ফোটে কখনো ফোটে না ফলে ঘন কুয়াশার কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন থাকে, চলাচল করতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শিফটের ক্লাস সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টায় শুরু করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। তাছাড়া স্কুলের অফিসের কার্যক্রম চলছে আলো জ্বালিয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকদের অভিযোগ, ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকে, যা বিশেষ করে শিশুদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে। অনেক শিশু এখনও গরম কাপড় পরার অভ্যাসে অভ্যস্ত নয়, ফলে ঠাণ্ডার প্রকোপে অসুস্থ হওয়ার আশঙ্কা বেড়েছে। এর মধ্যে শীতজনিত রোগ যেমন সর্দি, কাশি, জ্বর ইত্যাদিতে ভুগতে পারে অনেক শিক্ষার্থী। যে সব শিক্ষার্থী অ্যাজমা রোগে আক্রান্ত তাদের জন্য সবচেয়ে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

একজন অভিভাবক জানান, “সকালে এমনিতেই কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখা যায় না, তার ওপর শীতের তীব্রতার কারণে শিশুদের বের করা খুবই কষ্টকর। এর সাথে রোগবালাই তো আছেই। স্কুলের সময় পরিবর্তন করার ফলে আমাদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।”

অনেক অভিভাবক স্কুল প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, শীত ও কুয়াশা কেটে যাওয়া পর্যন্ত স্কুলের কার্যক্রম সকাল ৮টায় বা পরে শুরু করার। তারা মনে করেন, এই পরিবর্তন শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং নিরাপত্তার জন্য জরুরি।তবে অভিভাবকদের উদ্বেগ বিবেচনা করে সময়সূচি পুনর্বিবেচনার দাবি তুলেছে অনেকে। সরকারি নির্দেশনা বা স্থানীয় প্রশাসনের সহযোগিতার মাধ্যমে এই সমস্যার সমাধান হওয়ার প্রত্যাশা করছেন প্রভাতী শিফটের অভিভাবকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park