বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

নানা আয়োজনে বার্তা প্রবাহ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
বিশেষ প্রতিনিধি:

দিনব্যাপী নানা আয়োজনে ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার রাজধানীর একটি হোটেলে বার্তা প্রবাহ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের ১ম পর্বে বার্তা প্রবাহ পত্রিকার সারাদেশ থেকে অংশগ্রহন করা ৭০ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহন করে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন, বার্তা প্রবাহ পত্রিকার যুগ্ম সম্পাদক ও নিরাপত্তা বিশ্লেষক মোঃ সালাহউদ্দিন এবং ক্যামেরা পরিচালনার উপর প্রশিক্ষণ দেন, বার্তা প্রবাহ ও একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন অজয় হালদার।
মধ্যাহ্ন ভোজের পর ২য় পর্বে আলোচনা ও প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাংবাদিকদের সনদ বিতরণ করা সহ সাংস্কৃতিক আয়োজন ও সংবাদ প্রেরণ সহ নানাভাবে বার্তা প্রবাহর কার্যক্রমে সহযোগিতার জন্য বার্তা প্রবাহ বিভিন্ন জেলা থেকে ১৫ জন সাংবাদিককে বর্ষসেরা প্রতিবেদকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, নীলফামারী জেলার আল আমিন ইসলাম সহ আরো ১৪ জেলার।
বার্তা প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এবং বার্তা প্রবাহ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট-ওজাব মোঃ হাসান আলী রেজা (দোজা), বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এবং মহাসচিব ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) শামছুল আলম, দৈনিক তথ্য সংবাদ এর যুগ্ম সম্পাদক নূরুজ্জামান (আকাশ), বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আহাদ পাটোয়ারী, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এবং মহাসচিব- বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) মোঃ আল-আমিন শাওন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বার্তা প্রবাহ পত্রিকার যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী (অব.), বার্তা প্রধান মোঃ নূর-ই-আলম সিদ্দিকী মুরাদ, সহকারী সম্পাদক মোঃ সুলাইমান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, রুপক চৌধুরী, সৈয়দা রোকসানা পারভীন রুবি, মহানগর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ দেশের ভিন্ন জেলা, উপজেলা ও ঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
পরে নৈশ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park