সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লক্ষাধিক টাকা মূল্যের গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫০ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্কঃ

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে লক্ষাধিক টাকা মূল্যের আট কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মারুফ (২২) ও ২। মোঃ রাকিব (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে আট কেজি গাঁজা ও মাদক বিক্রয়ে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ০৪.২০ ঘটিকায় যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ের মোল্লা চা স্টোরের সামনের সড়কে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানার একটি চৌকস দল।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাকালে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা নিয়ে বাসযোগে যাত্রাবাড়ীর চৌরাস্তার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম যাত্রাবাড়ীর চৌরাস্তায় অবস্থান নেয়। বিকেল ০৪:২০ ঘটিকায় দুইজন মাদক কারবারি গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর চৌরাস্তা মোড়ের মোল্লা চা স্টোরের সামনের সড়কে এসে বাস থেকে নামে। বাস থেকে নামার পর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মাদক কারবারি মারুফ ও রাকিবকে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park