
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় সাতক্ষীরা সদর সার্কেল, জনাব মোঃ আমিনুর রহমান স্যারের সার্বিক সহযোগিতায়,
জনাব মোঃ শামিনুল হক, অফিসার ইনচার্জ, সাতক্ষীরা সদর থানার নেতৃত্বে সাতক্ষীরা থানার এসআই (নিঃ) সাকিল জোয়ার্দ্দার সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে সাতক্ষীরা থানার মামলা নং-৪৪, তারিখ- ২৭ জানুয়ারী, ২০২৫; জি আর নং-৪৪, তারখি- ২৭ জানুয়ারী, ২০২৫; সময়- ০০.১৫ ঘটিকা ধারা- ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০); এর আসামী আব্দুল্লাহ (২২), পিতা-আনার উদ্দীন, সাং-বালিথা, থানা ও জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।