
বাবলু শেখ রাজবাড়ী ঃ
রাজবাড়ী জেলা বিএনপি আয়োজিত ৩ ফেব্রুয়ারী রোজ সোমবার জেলা বিএনপি’র কার্যালয় হইতে দুপুর ১২ঃ৩০ মিনিটে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ফেসবুক কর্মসূচি ডাকদেয়া ও লিফলেট বিতরণের চেষ্টা কারীদের প্রতিহত করার প্রতিবাদে, রাজবাড়ী জেলা বিএনপি’ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় , বিক্ষোভ টি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে নেতারা বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট শেখ হাসিনার লুটপাটের সহযোগী রাজবাড়ীর নেতাকর্মীরা ঢাকায় গিয়ে লিফলেট বিতরণ করছে ও দেশে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে , এই অর্থ পাচারকারী নেতাদের প্রতিষ্ঠানগুলোতে সরকারি প্রশাসন নিয়োগের মাধ্যমে পরিচালনার সহ অপরাধীদের গ্রেপ্তারের জোর দাবি জানান এই নেতা ।
জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড, কামরুল ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী অবৈধ অস্ত্রর মহড়া সহ হামলা চালিয়েছে রাজবাড়ীতে সেই অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় এই নেতা প্রশাসনের প্রতি অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান ।
জেলা কৃষক দলের সদস্য সচিব রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি এ কে এম সিরাজুল ইসলাম সিকদার বলেন আওয়ামী লীগের দোসরদের সকল দপ্তর থেকে সরিয়ে সংস্কার করার আহবান জানান, না হইলে আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে বাধ্য হব বলে মন্তব্য করেন ভিপি সিরাজ । জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম পিন্টু বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে , গ্রেফতার না হওয়ার কারণ জানতে চেয়ে প্রশ্ন রাখেন এই নেতা ।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায় আরিফুল ইসলাম রোমান বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিফলেট বিতরণ ও রাজপথে নেমে আন্দোলনের ঘোষণাকারী দোসরদের রাজপথে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই নেতা, আরো বলেন শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলে আমরা রাজপথে থেকে প্রতিহত করব । আওয়ামী লীগের ১৭ বছরের শাসন আমলে আমরা ঘরে থাকতে পারি নাই, আমাদের উপর অন্যায় ভাবে জেল জুলুম নির্যাতন চালানো হয়েছে সেই নির্যাতনের অনুপাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালো আছেন বলে মন্তব্য করেন এই নেতা, তবে দেশে নৈরাজ্য সৃষ্টি করে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করলে, বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠন রাজপথে থাকবেন বলে মন্তব্য করেন এই নেতা ।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন বলেন ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও গ্রেফতার হচ্ছে না ।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এম,এ,খালেদ পাভেল , আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিক বিষয়ক সম্পাদক, পৌর বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য কাজী আরাফাত হাসান জিশান ও পৌর বিএনপির সদস্য মোঃ তানভীর হোসেন মিয়া এবং জেলা যুবদলের অন্যতম নেতা মোঃ সোহেল রানা সহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন