
নিজস্ব প্রতিবেদকঃ
জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার বিশেষ অভিযানে ১০ বোতল ফেন্সিডিল সহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে
জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার নেতৃত্বে
জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মিঠুন মজুমদার সঙ্গীয় ফোর্স সহ ইং-০২/০২/২৫ তারিখ ১৯.৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন।
সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা পদ্মশাখরা এলাকা থেকে আসামী ১। মোঃ শাহিন মোল্লা (২৫), পিং-মোঃ ফারুক হোসেন (৩৫), পিং মোঃ মুনছুর আলী, সাং হাড়দ্দাহ, থানা ও জেলা সাতক্ষীরাকে ১০ (দশ) বোতল ফেন্সডিল সহ গ্রেফতার করেন।
পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানা, সাতক্ষীরায় মামলা দায়ের করা হয়েছে।