সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

১২ কেজি গাঁজা ও ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর শ্যামলী এলাকা থেকে ১২ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- আদনান রাসেল (৩০) ও মনিরুজ্জামান (৩০)।

সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:২৫ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিবি-তেজগাঁও বিভাগের একটি আভিযানিক দল মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় কয়েকজন মাদক কারবারি ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে রাত ০১:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আদনান ও মনিরুজ্জামানাকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের সীমান্তবর্তী সমূহ জেলা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উক্ত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park