সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁও জেলার রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের সুচনার আভাস: নতুন ধারার প্রত্যাশা ।

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মোঃ মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও থেকে:

ঠাকুরগাঁও জেলার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এমন আভাস পাওয়া যাচ্ছে জেলার রাজনৈতিক অঙ্গনে। জামায়াতে ইসলামী বাংলাদেশ ঠাকুরগাঁও জেলায় তাদের সংগঠনের কাঠামোতে আমূল পরিবর্তন এনে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য দলটি তাদের কর্মকৌশলে পরিবর্তন এনেছে।

অন্যদিকে, জুলাই মাসের গণঅভ্যুত্থান ও জেলা বিএনপির সভাপতির মৃত্যুর পর জেলার রাজনীতিতে নেতৃত্বের ক্ষেত্রে এক ধরণের শূন্যতা দেখা দেয়। এই পরিস্থিতিতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের এলাকায় শৃঙ্খলা ও সংগঠনের দিক থেকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। তবে জাতীয় রাজনীতিতে তার ভূমিকা এবং ব্যস্ততা বৃদ্ধি পাওয়ায় ঠাকুরগাঁও জেলার স্থানীয় রাজনীতিতে নেতৃত্বের পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।জেলার বিভিন্ন রাজনৈতিক মহল এবং দলীয় সূত্র থেকে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলায় নেতৃত্বের শূন্যতা পূরণের জন্য নতুন নেতৃত্ব তৈরির পরিকল্পনা করছেন বলে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এ পদক্ষেপকে অনেকেই স্বাগত জানাবেন ধারনা জেলা বাসীর। তাঁদের মতে, এটি জেলার রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করবে।স্থানীয় পর্যায়ের অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করেন, নতুন নেতৃত্ব আসলে অপরাজনীতি, দখলদারিত্ব ও তোষামোদী রাজনীতির অবসান হবে। এতে জেলার জনগণ আরও কার্যকর এবং জবাবদিহিতার ভিত্তিতে একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো পাবে।ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষের আশা, নতুন নেতৃত্ব এবং রাজনীতির এই পরিবর্তন তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয় উন্নয়ন ও সমস্যাগুলোর সমাধানে সঠিক দিকনির্দেশনা আসবে বলে আশা করছেন তারা।রাজনীতিবিদদের এই উদ্যোগ জেলার রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। সাধারণ জনগণও চান, রাজনীতি যেন জনগণের জন্য হয় এবং এতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় থাকে।

এব্যাপারে রুহিয়া থানার যুব দলের নেতা এলাহী জানান, মহাসচিব যদি দলে পরিবর্তন আনেন তাতে আমার থানা কমিটির পুর্ণাঙ্গ সমর্থন থাকবে। তিনি যা পদক্ষেপ গ্রহণ করবেন দলের ভালোর জন্য।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা কমিটির নেতা বলেন, যদি এরকম কিছু ঘটনা ঘটে আমরা তা সাধুবাদ জানাবো। তবে এই মাসে জেলায় দলের কাউন্সিল ঘিরে দলে অনেকের দৌড়ঝাঁপ শুরু করেছেন। জেলা বাসির প্রত্যাশা কে হবেন আগামী ঠাকুরগাঁওয়ের নেতা।

ঠাকুরগাঁও জেলার রাজনৈতিক অঙ্গনে এই পরিবর্তন কতটা কার্যকর হবে এবং তা সাধারণ মানুষের জীবনে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে বর্তমানে এই উদ্যোগের প্রশংসা সর্বমহলে লক্ষ্য করা যাচ্ছে। নতুন নেতৃত্ব ও রাজনীতির ধারায় শৃঙ্খলাবদ্ধ একটি নতুন ঠাকুরগাঁও দেখার অপেক্ষায় রয়েছে সবাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park