
মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে টিসিবি ‘র পণ্য বিক্রয় কেন্দ্র, কিন্তু লেখা আছে যে টিসিবি ‘র পণ্যের কার্ড ধারী গ্রাহক ছাড়া এ পণ্য সামগ্রী একবারই নিষেধ এবং দণ্ডনীয় অপরাধ। কিন্তু দেখা যায় ভিন্ন এক কাহিনী এক জনের কাছে ৮ থেকে, ১০ টা, ১৫ টা, ২০ টা, এমনকি ৪০ পর্যন্ত কার্ড রয়েছে। তারা এই টিসিবি ‘র কার্ড হাতে নিয়ে পন্য সামগ্রী তুলে বিক্রি করে যান ইউনিয়ন পরিষদের সামনেই পাইকারদের কাছে। এরকম একটি চিত্র দেখা গেছে গোলমুন্ডা ইউনিয়নে এ যেন দেখার কেউ নেই। যেখানে সরকার হতদরিদ্রদের কথা চিন্তা ভাবনা করে অল্প পয়সায় দেশের গরীব দুঃস্থদের মাঝে এই পণ্য সামগ্রী বিক্রি করে থাকেন ডিলারের মাধ্যমে। কিন্তু সেখানেও হচ্ছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি বস্তা ভরে মসুর ডাল, বস্তা ভোরে চাউল সব চলে যাচ্ছে ব্যবসায়ীদের গোটাউনে। এবং এ বিষয় নিয়ে ডিলার (দুলু স্টার) ওরফে দুলু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে একাধিকবার তিনি ফোন রিসিভ করে বলেন ভাই এ বিষয়ে একটু পর কথা বলি। কিন্তু এলাকার সাধারণ মানুষরা বলতেছে ডিলার এই অনেক কার্ড বিক্রি করে দিয়েছে তার নিজ ব্যবসায়ীদের কাছে। কিন্তু গোলমুন্ডা ইউনিয়ন পরিষদের সামনে দেখা যায় অনেক অসহায়, মিসকিন, ফকিররা, ঘোরাফেরা করা তারা পায়না এই চাউল, ডাউল, কিন্তু ঠিক এই পণ্যগুলো তুলে নিয়ে যাচ্ছে নিজের স্বার্থের জন্য অনেকে প্রভাবশালী পরিবার। এবং কি ঘটনাস্থলে জনতার হাতে আটক হন একজন ব্যবসায়ী তার হাতে পাওয়া যায় (২৫ টি) টিসিবি ‘র কার্ড এবং ব্যবসায়ীর বাড়ি জলঢাকা দুন্ডিবাড়ী মোর। এবং বিষয়টি নিয়ে মুঠো ফোনে কথা হয় জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে তিনি বলেন আমি একটা এরকম অভিযোগ পেয়েছি বিষয়টি দেখব।