সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

৩৮ কেজি গাঁজা ও কাভার্ডভ্যান সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ড্রাইভিং পেশার আড়ালে গাঁজার ব্যবসা ৩৮ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ মাদক কারবারি সুমনকে গ্রেফতার করেছে ডিবি।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে প্রায় আট লক্ষ টাকা মূল্যের ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মো. সুমন (৩০)। সে পেশায় একজন ড্রাইভার হলেও এর আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ৪:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জোড়াখাম্বা এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি- মিরপুর জোনাল টিম।

ডিবি-মিরপুর সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ডিবি-মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জোড়াখাম্বা এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৩:০০ ঘটিকায় ডিবির টিম জোড়াখাম্বা এলাকায় কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে রাত ৪:৪৫ ঘটিকায় উক্ত এলাকায় সন্দেহভাজন একটি হলুদ রঙয়ের কাভার্ডভ্যান পার্ক করলে কাভার্ডভ্যানটি শনাক্ত করা হয় এবং কাভার্ডভ্যানে থাকা সুমনকে আটক করা হয়। আটককৃত সুমনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় কাভার্ডভ্যানটির ড্রাইভিং সিটের পিছনে দুটি প্লাস্টিকের বস্তায় গাঁজা রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে সর্বমোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার অনুমানিক মুল্য ৭ লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনার গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সুমন একজন পেশাদার মাদক কারবারি। সে ড্রাইভিং পেশার পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে সে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park