সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী পদ্মা নদীতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ।

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর পদ্মা নদীতে গোসল করতে গিয়ে আসিফ মুস্তাহিদ ১৪ নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে । ৮ই ফেব্রুয়ারি ২০২৫ রোজ শনিবার বেলা ১১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে গেলে এই ঘটনা ঘটে ।

নিখোঁজ আসিফ পৌরসহরের ৯ নং ওয়ার্ডের ধুনচি গোদার বাজার গ্রামের মোঃ আবুল কালাম আজাদ এর ছেলে । আসিফ ১৪ পৌর শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বলে জানা গিয়েছে ।

৮ ই ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টার দিকে আসিফ সহ ৪ বন্ধু মিলে গোদার বাজার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে, নদীতে নেমে সাঁতরিয়ে চার বন্ধু মিলে নদীর মাঝখানে জেগে উঠা চড়ে যায় , চর থেকে নদীর পাড়ে সাঁতরিয়ে ফিরে আসার সময় স্রোতে ডুবে যায় আসিফ । তিন বন্ধু সাঁতরিয়ে ফিরে আসলেও নদীর পাড়ে ফিরে আসতে পারেনাই আসিফ, বিষয়টি আসিফের বন্ধু সানি নিশ্চিত করেন ।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কে অবগত করে, রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল না থাকায় , ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ছয় সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে দুপুর পৌনে একটার দিকে উদ্ধার অভিযান শুরু করে , বিরতিহীনভাবে ৫ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। বিকেল পাঁচটার দিকে, ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন লিডার মোঃ নিছার আলী জানান হয় সদস্যের একটি ডুবুরি দল,বিকেল পাঁচটা পর্যন্ত উদ্ধার অভিযান করেও ডুবে যাওয়া শিশু আসিফের উদ্ধার করা সম্ভব হয়নি, নদীতে প্রচুর স্রোত ও ঠান্ডার কারণে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্তি করা হয়েছে বলে জানান টিম লিডার , পরিবারের সদস্যরা চাইলে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park