বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

ব্রহ্মপুত্রে আবারও ডাকাতি, পুলিশ নির্বিকার।

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কু‌ড়িগ্রা‌মের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। র‌বিবার (৯ ফেব্রুয়া‌রি) দুপু‌রে চিলমারী উপজেলার সদর ইউনিয়‌নের কড়াইব‌রিশাল খেয়া‌ঘা‌টের কা‌ছে ব্রহ্মপুত্র ন‌দে ডাকা‌তির ঘটনাটি ঘ‌টে।
ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে সদর্পে পুলিশের‌ সামন দিয়ে চলে গেছে
এমন অভিযোগ এলাকাবাসী।
ডাকাতির এঘটনা নিশ্চিত করেছেন, চিলমারী থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশা‌হেদ খান।
নৌকার মা‌ঝি ও এলাকাবাসী সূত্রে ব‌লে জানা গে‌ছে, আজ র‌বিবার বেলা ১২টার দি‌কে এলাকার কড়াইব‌রিশাল খেয়াঘা‌টের নিকটবর্তী দুটি যাত্রীবাহী নৌকায় ডাকাতরা হামলা ক‌রে। ডাকাতির শিকার নৌকা দু‌’টি রা‌জিবপু‌রের কোদালকা‌টি ও পা‌খিউড়া থে‌কে চিলমারীর উদ্দেশে আস‌ছিল। এসময় যাত্রী নেওয়ার জন‌্য কড়াইব‌রিশাল খেয়াঘা‌টে ভিড়‌লে সেখা‌নেই আক্রমণ ক‌রে সশস্ত্র ডাকাতদল। ১০ থে‌কে ১৫ জনের ডাকাত দল প্রথমে
গু‌লি ছুঁ‌ড়ে নৌকায় থাকা যাত্রী ও গরু ব‌্যবসায়ী‌দের কা‌ছ থে‌কে ক‌য়েক লাখ টাকা ডাকা‌তি ক‌রে নিয়ে চ‌লে যায়।
এসময় খেয়াঘা‌টে এক‌টি নৌকায় থাকা চিলমারী থানা পু‌লিশের ক‌য়েকজন সদস‌্য থাক‌লেও তা‌দের সামনে দি‌য়ে ডাকাতদল পা‌লি‌য়ে যায়। পু‌লিশ সদস‌্যরা নি‌র্বিকার ছিলেন ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন ভ‌ুক্ত‌ভোগী যাত্রী ও স্থানীয়রা।
নৌকার মা‌ঝি মোস‌লেম উদ্দিন ব‌লেন, ‘ঘা‌টে গরু ব‌্যবসায়ী‌দের নৌকা ছিল। ওদের নৌকায় ডাকা‌তি কর‌তে আইসা আমার নৌকা‌তেও ডাকা‌তি ক‌রে। আমার নৌকার যাত্রীদের সব টাকা লুট করে নিয়ে গেছে। পা‌শে কয়েকজন পু‌লিশ ছিল। তারা কেউ এগিয়ে আসে নাই।’
চিলমারী থানা পুলিশ কর্মকর্তা (ওসি) মোশা‌হেদ খান জানান, ডাকাতির বিষয়টি জেনেছি। এলাকা পরিদর্শন সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park