সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা ও কুপিয়ে জখম।

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজবাড়ীতে বালুমহাল ইজারার দরপত্র নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করায় মাছরাঙা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

১০ ই ফেব্রুয়ারী বেলা ১ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরতর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরান হোসেন মনিম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালুমহালের ইজারার দরপত্র জমা দেওয়া শেষ দিন ছিল আজ। এই ইজারাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সাংবাদিক ইমরান হোসেন মনিম মোবাইল ফোনে ওই মারামারির ভিডিও ধারণ করলে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারণকৃত ভিডিও নেয়ার জন্য, তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দুটি সেলাই লেগেছে বলে ভুক্তভোগী জানায় ।

তার ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা সেখান থেকে সটকে পড়েন বলে অভিযোগ করেন আহত সাংবাদিক ইমরান হোসেন মনিম।  

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলার কর্মরত সাংবাদিকরা ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনগত পদক্ষেপ নিবো।

সাংবাদিককে মারধর করতে দেখে পুলিশ ঘটনাস্থল থেকে সটকে পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে ছিল বলেই ঘটনাটি বেশিদূর ঘটতে পারেনী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park