সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কোতোয়ালি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন সহ গ্রেফতার ২জন।ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ দুই পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

রাজধানীর কোতোয়ালি এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ দুই পলিথিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সুমন (৩৬) ও মোঃ সবুজ ফকির (৩৫)।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) বিকেল ০৫:১০ ঘটিকায় কোতোয়ালির বাদামতলী জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৫ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানা সূত্রে জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) বিকেলে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতয়ালী থানার ওয়াইজঘাট থেকে বাবুবাজারগামী সড়কে বাদামতলী জামে মসজিদের সামনে একটি মোটরচালিত ভ্যানে বস্তাভর্তি অবৈধ নিষিদ্ধ পলিথিনসহ দুই পলিথন ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সুমন ও সবুজকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে মোটরচালিত ভ্যানসহ ২৫ বস্তা অবৈধ নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিনের বাজারমূল্য আনুমানিক এক লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা। অভিযানকালে গ্রেফতারকৃতদের একজন সহযোগী মোঃ জুয়েল কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় গ্রেফতারকৃত দুইজন এবং পলাতক একজনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত সুমন ও সবুজ এবং তাদের সহযোগী দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবসার সাথে জড়িত। উদ্ধারকৃত পলিথিনসমূহ বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছেন মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park