বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

সাবেক এমপি নিখিলের সহযোগী রিংকু গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক এমপি নিখিলের সহযোগী, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী যুবলীগ কর্মী রিংকুকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী, যুবলীগের সক্রিয় সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী রিপন আহম্মেদ রিংকু (৩০) কে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫:২৫ ঘটিকায় মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাং এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

থানা সূত্র আরও জানায়, রিপন আহম্মেদ রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park