সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

১২০০ পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ মাদক কারবারি গ্রেফতার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

১২০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রাজধানীর উত্তরা থেকে ১২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. সোহেল হাওলাদার ওরফে সোহাগ সরদার (৩৫)।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৪:৩০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের একটি বাসার সামনে মাদক বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সোহাগকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় তিন লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত সোহেল হাওলাদার ওরফে সোহাগ সরদার একজন পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত ইয়াবা সে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park