
বিশেষ প্রতিনিধি:
কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কেরানীগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কেরানীগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত,গীতা পাঠ,জাতীয়
সঙ্গীত,জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড্ডয়ন মধ্যে দিয়ে ও শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক কামরুল হাসান কামাল।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্কুলের সভাপতি আবুল কালাম আজাদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টগুলির প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক ও জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী, আইন সহায়তা ও মানবাধিকার সংস্হা হিউম্যানিটস ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি ( মানবতার দেয়াল) এর চেয়ারম্যান এম,এসএ রেজা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাবা- মায়ের, শিক্ষকদের কথা শুনতে হবে। তিনি আরো বলেন আমাদের যে, কারিকুলাম এক্টািটিভিটিজ হিসেবে আজকে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে। প্রতিটি স্কুলে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনে ঐক্যবদ্ধ করবে এবং তাঁদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক আমার সংগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক ও জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী, আইন সহায়তা ও মানবাধিকার সংস্হা হিউম্যানিটস ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি ( মানবতার দেয়াল) এর মহাসচিব শহিদুল ইসলাম।
পুরস্কার বিতরণীর পূর্বে স্কুলের ছোট মেয়েদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন
কাজী ফজলুল হক প্রিন্স, সভাপতি, কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেরানীগঞ্জ উপজেলা কমিটি, সাবিরা সুলতানা সুমি, সিনিয়র ভাইস চেয়ারম্যান, হিউম্যানিট ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি ( মানবতার দেয়াল), মোঃ আশিক মন্ডল, ভাইস চেয়ারম্যান, মোঃ সোহাগ হাসান, যুগ্ম সম্পাদক, মোঃ রাসেল মোল্লা, কার্যকরী সদস্য, হিউম্যানিটিস ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি ( মানবতার দেয়াল), শিক্ষক শিক্ষিকা,কর্মচারীবৃন্দ,অভিভাবক, সুধীজন।