সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে ডিবি।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি মোঃ শাহাদাৎ ফরাজী সাকিব (৩৫) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-মতিঝিল বিভাগ।

১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুরে পাঠ্যপুস্তকের মলাটে গ্রাফিতির বিষয়কে কেন্দ্র করে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে সংঘর্ষের ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ কর্তৃক ১৭ জানুয়ারি ২০২৫ তারিখে মতিঝিল থানায় এজাহারনামীয় ১৬ জনসহ অজ্ঞাতনামা আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মোঃ শাহাদাৎ ফরাজী সাকিব উক্ত মামলার ৬ নং এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, উক্ত সংঘর্ষের ঘটনায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে এজাহারনামীয় আসামি আরিফ আল খবির (৩৮) এবং মোঃ আব্বাস (২৪) কে গ্রেফতার করেছিলো মতিঝিল থানা পুলিশ। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২.১০ ঘটিকায় মোঃ হাবিবুর রহমানকে গ্রেফতার করেছিল ডিবি। এ নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেফতার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃত শাহাদাৎ ফরাজী সাকিবকে মতিঝিল থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park