বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

দিনব্যাপী আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচিতে সাতক্ষীরায় উদযাপন করা হয়েছে চব্বিশতম জাতীয় সুন্দরবন দিবস

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৫ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীন,সাতক্ষীরা:

সুন্দরবন আমার মা ধ্বংস হতে দেবো না’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। মাশরুবা ফেরদৌস সভাপতির বক্তব্যে ও দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় বলেন, প্রতিটি দূর্যোগে সুন্দরবন কত আপন সেটি আমরা টের পাই। আবার দূর্যোগ কেটে গেলে সেই সুন্দরবনকে আমরা শুধু অবহেলা করি না ধ্বংস করি। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার রক্ষা করতে পারলে সুন্দরবন রক্ষা পাবে। কিন্তু বাঘও কমে ফেলছে নানাভাবে। যেভাবে সুন্দরবনকে রাখা হচ্ছে তাতে অচিরেই সুন্দরবন ধ্বংস হবে। সুন্দরবন ধ্বংস হলে উপকূল ধ্বংস হবে। দেশ ক্ষতিগ্রস্থ হবে। সুন্দরবন রক্ষা করতে তাই দরকার বেশী বেশী জনসচেতনতা। দেশ টিভি ও দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন সুন্দরবনকে ঘিরে সরকারের সুনির্দিষ্ট বিভাগের দাবি করে বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ভান্ডার। প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ এই বাদাবনকে রক্ষায় দরকার কার্যকরি পদক্ষেপ।
আলোচনা সভায় আলোচনা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম, প্রাণসায়ের পরিবেশ সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, অধ্যাপক মোজাম্মেল হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, মহিলা অধিদপ্তর ওয়ান স্টেপ সার্ভিস কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন, ডিসিডি’র রিয়াজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের নেতা ইমরান হোসেন, রেড ক্রিসেন্টের যুব সংগঠক মাসুদ রানা। সূচনা বক্তব্য রাখেন পরিবেশবাদী সংগঠন বেলা’র মাহফুজুর রহমান মুকুল। আলোচনা সভা সঞ্চালনা করেন সাকিবুর রহমান বাবলা। উপস্থিত ছিলেন এনডিসি মোঃ পলাশ আহমেদ, সিনিয়র সহকারি কমিশনার প্রণয় বিশ্বাস সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন দায়িত্বশীল প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ। সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহায়তায় বেসরকারি পরিবেশবাদি সংগঠন বেলা, বেলা নেটওয়ার্ক, ধরিত্রী রক্ষায় ধরা, একশন এইড, সুন্দরবন ফাউন্ডেশন ও জেড নেট বিডি এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংহতি জ্ঞাপন করে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শাকিলা ইয়াসমিন মেরী, অর্জন ফাউন্ডেশনের রুবেল হোসেন, প্রভা’র সালমা পারভিন, ইউথ নেটওয়ার্কের হৃদয় মন্ডল ও মোঃ রিপন হোসেন। আলোচনা সভায় সকলের পক্ষ থেকে সুন্দরবন রক্ষা সরকারি বেসরকারি যে কোন পর্যায় থেকে প্রদান করা কর্মসূচি সফলে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করা হয়। আলোচনা সভার সুন্দরবন ও পরিবেশ রক্ষার প্রত্যয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়াও সাতক্ষীরায় বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নভাবে সাতক্ষীরার একাধিক উপজেলায় পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park