সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাবেক এমপি ছানোয়ার হোসেনসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (৫৪) সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।

গ্রেফতারকৃত অন্য দুইজন হলো- ২। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আবু মুসা আনসারী (৫৬) ও ৩। ভাটারা থানার ৪০ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকা হতে রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৩:৩০ ঘটিকা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট, ২০২৪ তারিখে সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মোঃ সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী উক্ত মামলায় এজাহারনামীয় ও এমপি মোঃ ছানোয়ার হোসেন ও মোঃ আবু মুসা আনসারী উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকা হতে রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) রাত ৩:৩০ ঘটিকা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বসুন্ধরা আবাসিক এলাকা হতে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারীকে ও ছুলমাইদ এলাকা হতে মোঃ সালাউদ্দিন সালেককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park