বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

ছিনতাইকালে মোটরসাইকেল সহ ছিনতাই ও চোর চক্রের ২জন গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর চেষ্টা; ধাওয়া দিয়ে ছিনতাইকারী চক্রের দুইজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ

রাজধানীর মতিঝিলে মোটরসাইকেলযোগে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় দুই সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জাহিদ ওরফে সাব্বির ওরফে হৃদয় খান (৩২) ও ২। মোঃ অন্তর মোল্লা ওরফে নাজমুল (২৫)। এসময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত চারটি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) রাত ০৯:৪০ ঘটিকায় মতিঝিলের ফকিরাপুল চার রাস্তার মোড় এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে মতিঝিল থানা পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালনকালে সংবাদ পায় দুইজন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে ফকিরাপুল কাঁচাবাজার এলাকা হতে ছিনতাই করে ফকিরাপুলের চার রাস্তার মোড়ের দিকে পালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের টহল টিমটি দ্রুত ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলসহ দ্রুত পালানোর সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা ফকিরাপুল এলাকায় ধারালো চাকুর ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালাচ্ছিলো। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে সময় সুযোগ বুঝে মোটরসাইকেলযোগে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে অর্থসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park