সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ের সফল নারী উদ্যোক্তা সালমা: আত্মপ্রত্যয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মোঃ মাসুদ বিপ্লব ঠাকুরগাঁও থেকে:

নিজের প্রচেষ্টায় তৈরি এক সফলতার গল্প ঠাকুরগাঁওয়ের সালমা—একজন সংগ্রামী নারী, যিনি নিজ প্রচেষ্টা ও আত্মবিশ্বাসের মাধ্যমে একজন সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন। মাত্র ১৩ বছর বয়সে যখন অধিকাংশ মেয়ে পড়াশোনা কিংবা শৈশবের আনন্দে ব্যস্ত থাকেন, তখন সালমা নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন। হাতে ছিল মাত্র ১৭ হাজার টাকা, আর সামনে ছিল অজানা পথ। কিন্তু দমে যাননি তিনি। মহল্লার নিজের বাড়িতে একটি ছোট্ট বিউটি পার্লার খুলে শুরু করেন জীবনের নতুন অধ্যায়। কাজের ফাঁকে এসএসসি পরীক্ষা দেন প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি।সংগ্রামের শুরু ও প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার ইতিহাস গড়ার হাতছানি সালমার। তার সংসার ছিল ছোট—তিনি ও তার বিধবা মা। পরিবারের আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী, কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি। সমাজের নানা বাধা, প্রতিবন্ধকতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও তিনি কখনো ঋণ বা মাহাজনের দ্বারস্থ হননি। বরং কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও দক্ষতা দিয়ে এগিয়ে গিয়েছেন। ধাপে ধাপে নিজের পার্লারকে প্রতিষ্ঠিত করেছেন, যা এখন ঠাকুরগাঁওয়ের অন্যতম পরিচিত বিউটি পার্লার। পার্লারের সকল মাল আনেন ঢাকার সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে।সফলতার সঙ্গী যারা সবসময় সালমার ছায়া হিসেবে পাশে ছিলেন।সফলতার এই দীর্ঘ ২০ বছরের যাত্রায় সালমার পাশে ছিলেন কয়েকজন নিবেদিতপ্রাণ বন্ধু ও সহকর্মী—লিজা, সাথী, দীপা, আঁখি, প্রত্যাশা, কথা, মুক্তা, জয়শ্রী মিতু, রওশন ও মাসুমা ম্যাডামরা। তারা নানা সময়ে তাকে মানসিক ও পেশাগত সহায়তা দিয়েছেন, যা তাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে।সাফল্যের সিঁড়িতে আরও একধাপ এগিয়ে সালমা অনন্য দৃষ্টান্ত।পার্লার ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে তিনি দেশের নামকরা বিউটিশিয়ানদের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। ঢাকায় গিয়ে আধুনিক বিউটি ট্রিটমেন্ট, ব্রাইডাল সাজ, পার্টি মেকআপ, পেডিকিউর-মেনিকিউর, ভ্রু প্লাকসহ অন্যান্য বিষয়গুলোতে দক্ষতা অর্জন করেছেন। এখন তিনি ঠাকুরগাঁওয়ের মেয়েদের জন্য এক নির্ভরযোগ্য সৌন্দর্য বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।সুখের সংসার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সালমার প্রত্যাশা।ব্যবসার পাশাপাশি তিনি একজন সুখী গৃহিণীও। তার স্বামী ও এক পুত্রসন্তানের নিয়ে তার সুন্দর সংসার। ছেলে বর্তমানে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। মা হিসেবে ছেলের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি সালমা তার ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান।নারীদের জন্য অনুপ্রেরণা দৃষ্টান্তমূলক উদাহরণ ।সালমার গল্প কেবল একজন নারী উদ্যোক্তার সাফল্যের কাহিনি নয়; এটি সংগ্রাম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ। তিনি দেখিয়ে দিয়েছেন, প্রতিকূলতা যত কঠিনই হোক না কেন, ইচ্ছাশক্তি থাকলে অসম্ভব কিছুই নয়। তার স্বপ্ন এখন শুধু নিজের সাফল্য নয়, বরং আরও নারীদের স্বাবলম্বী করে তোলা, যেন তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারেন।ঠাকুরগাঁওয়ের এই নারী উদ্যোক্তার সাফল্য কেবল তার নিজের নয়, এটি সমাজের জন্য এক প্রেরণাদায়ী গল্প, যা আরও অনেক নারীকে স্বপ্ন দেখাবে এবং আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park